শুরু হয়ে গেছে দেবী দুর্গার আগমনের প্রস্তুতি। আলোয় সেজে উঠেছে কলকাতা। দেবী সপরিবারে দশ দিনের জন্য মর্তে আসেন এবং মহিষাসুরকে বধ করার মাধ্যমে সমাজে দুষ্টের দমন করেন। দুর্গাপুজো ২০২৪ সালের মহাষষ্ঠী উপলক্ষে দেবীর বোধন হবে ৮ অক্টোবর।
এক নজরে দেখেনিন এই বছরের দুর্গাপুজোর সময়সূচী
১. বোধন:
তারিখ: ৮ অক্টোবর
সময়: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
২. মহাসপ্তমী:
তারিখ: ১০ অক্টোবর
পুজো শুরু: ভোর ৫টা ৩০ মিনিট
৩. মহাষ্টমী:
তারিখ: ১১ অক্টোবর
পুজো শুরু: ভোর ৫টা ৩০ মিনিট
কুমারী পুজো: সকাল ৯টা থেকে
৪. মহানবমী:
তারিখ: ১২ অক্টোবর
পুজো শুরু: ভোর ৫টা ৩০ মিনিট
৫. বিজয়া দশমী:
তারিখ: ১৩ অক্টোবর
পুজো শুরু: ভোর ৬টা ৩০ মিনিট
বিসর্জন: ৬টা ৪৫ মিনিটে
বিশেষ তথ্য
মহাষষ্ঠী: ৯ অক্টোবর, বুধবার, সকাল ৬টা ৩০ মিনিটে কল্পারম্ভ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।
কুমারী পুজো: ১১ অক্টোবর, সকাল ৯টায় শুরু হবে, যেখানে ২ থেকে ১০ বছরের কন্যা শিশুদের পুজো করা হয়।







