জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের ফলে ১২ রাশির জীবনে নানা রকম শুভ ও অশুভ প্রভাব পড়ে। এবার সেনাপতি গ্রহ মঙ্গল রাশি পরিবর্তন করায় পাঁচ রাশির ভাগ্যে আসতে চলেছে বড় পরিবর্তন।
বর্তমানে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে। ১৩ সেপ্টেম্বর রাত ৯টা ৩৪ মিনিটে মঙ্গল কন্যা ছেড়ে প্রবেশ করেছে তুলা রাশিতে। আগামী ২ অক্টোবর পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে। মঙ্গলের এই গোচরের ফলে ৫টি রাশির জাতকদের জীবনে অর্থ, যশ, খ্যাতি ও উন্নতির পথ খুলে যাবে। দেখে নিন আপনার রাশি তালিকায় আছে কি না।
মেষ
মেষ রাশির জাতকদের জন্য শুরু হয়েছে শুভ সময়। কাজকর্মে মিলবে সাফল্য। ব্যবসা সম্প্রসারণে আসবে ইতিবাচক ফল। অর্থকষ্ট মেটাতে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যারও সমাধান হতে পারে। সঙ্গীর সহযোগিতা বাড়বে।
মিথুন
মানসিক অবস্থা উন্নত হবে মিথুন রাশির জাতকদের। গাড়ি বা বাড়ি কেনার সম্ভাবনা আছে। পুরনো বিনিয়োগ থেকে আসবে ভালো লাভ। পরিবারে শান্তি বজায় থাকবে। শিক্ষার্থীদের ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার যোগও রয়েছে।
তুলা
মঙ্গলের প্রভাবে তুলা রাশির ভাগ্য উজ্জ্বল। কর্মক্ষেত্রে কাজের গতি বাড়বে। বিদেশে কর্মরতরা বিশেষভাবে লাভবান হবেন। আমদানি-রপ্তানির ব্যবসায় আসবে সুসংবাদ। জীবনে বাড়বে আরাম ও বিলাসিতা। অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।
ধনু
ধনু রাশির জন্য মঙ্গলের গোচর একেবারেই শুভ। যেকোনো কাজে মিলবে সাফল্য। আয় বাড়বে, পুরনো ইচ্ছা পূরণ হবে। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাড়বে সম্মান। নতুন সম্পর্ক গড়ার সম্ভাবনাও রয়েছে।
মকর
মকর রাশির ভাগ্য এখন সোনার খোলসে মোড়া। অসুস্থরা সুস্থ হয়ে উঠবেন। কর্মসূত্রে দূরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রভাবশালী মানুষের সঙ্গে দেখা হতে পারে। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। দাম্পত্য সম্পর্কও উন্নত হবে।







