অফবিট

জানেন, পাথরকুচি গাছের আশ্চর্য ক্ষমতা

আমাদের চারিদিকে এমন কিছু আশ্চর্য ক্ষমতা সম্পন্ন গাছ থাকে যেগুলোর কথা আমরা জানি না। সেরকমই একটি আশ্চর্য ক্ষমতা সম্পন্ন গাছ হল পাথরকুচি গাছ। এই গাছের পাতায় রয়েছে আশ্চর্য ক্ষমতা। এই পাতা আমাদের নানাভাবে উপকৃত করে থাকে। এই পাতার আশ্চর্য গুণাবলী সম্পর্কে আজ আলোচনা করে নেব।

১) জন্ডিস-লিভার সংক্রান্ত যেকোনো সমস্যা দূর করতে পারে এই আশ্চর্য পাতা। এই পাতা এবং এর রস থেকে আপনি জন্ডিসের মতো রোগ থেকেও মুক্তি পেতে পারেন।

২) কিডনির থেকে পাথর মুক্তি-কিডনি এবং গলব্লাডারের পাথর অপসারণ করতে বিশেষ ভূমিকা পালন করে এই পাতা। দিনে মাত্র দুই বার ২ থেকে ৩ টি পাতা চিবিয়ে অথবা রস করে খেলেই উপকার পাবেন।

৩) ক্ষতস্থান ঠিক করতে-পাথরকুচি পাতা জলের সঙ্গে ফুটিয়ে সেই জল দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করলে সেটি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।পাথরকুচি পাতা বেটেও ক্ষতস্থানে লাগালে ভালো ফল পাওয়া যায়।

৪) সর্দি সারিয়ে তুলবে-যারা সর্দির সমস্যায় ভুগছেন অনেকদিন ধরেই তাদের জন্য পাথরকুচি পাতা আশ্চর্য ফল দেয়।সর্দির হাত থেকে রক্ষা পেতে পাথরকুচি পাতার রস একটু গরম করে খেলে উপকার পাবেন।

৫)শরীরের নানান জ্বালা-পোড়া এবং আর্থ্রাইটিস ব্যাথা থেকে নিরাময় দেয় এই পাতা।পাথরকুচি পাতা বেটে কয়েক ফোঁটা রস কানের ভেতর দিলে কানের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।

৬)ত্বকের যত্নে করতে-পাথরকুচি পাতায় থাকা প্রচুর পরিমাণে জল ত্বকের জন্য খুবই উপকারী উপাদান। এই পাতার মধ্যে জ্বালা-পোড়া কমানোর ক্ষমতা আছে। পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগালে উপকার পেতে পারেন। ব্রণ ও ফুস্কুড়ি জাতীয় সমস্যা থেকেও মুক্তি পাবেন।

৭) আরো অন্যান্য কিছু কার্যক্ষমতা-
‌ পাথরকুচি পাতার রসের সাথে গোল মরিচ মিশিয়ে খেলে পাইলস্‌ ও অর্শ রোগ থেকে উপকার পেতে পারেন।
কলেরা, ডাইরিয়া বা রক্ত আমাশয় রোগ সারাতে পাথরকুচি পাতা একদম অমৃতের সমিন। ৩ মি.লি. পাথরকুচি পাতার রসের সঙ্গে ৩ গ্রাম জিরা এবং ৬ গ্রাম ঘি মিশিয়ে কয়েক দিন নিয়মিত খেলে খুবই উপকার পাওয়া যায়।
হাই ব্লাড প্রেসারে ক্ষেত্রে এই পাতার রস নিয়মিত খেলে উপকার পাওয়া যায়।
মূত্রথলির যেকোনো সমস্যায় এই পাতার রস খুবই উপকারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.