চাকরি

রেলে ৪,০৯৮ পদে নিয়োগ, আজ থেকেই আবেদন

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। Railway Recruitment Board (RRB) জুনিয়র ইঞ্জিনিয়ার (JE), ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট (DMS) এবং কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (CMA) পদে মোট ৪,০৯৮ জনকে নিয়োগ করবে। ১৪ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন। আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

যোগ্যতা ও বয়স: JE পদে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি প্রয়োজন। DMS-এর জন্য যেকোনও শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি এবং CMA-এর ক্ষেত্রে কেমিস্ট্রি বা মেটালার্জিতে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি: CBT, নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে। নির্বাচিতদের প্রারম্ভিক বেসিক বেতন মাসে ৩৫,৪০০ টাকা। সঙ্গে মিলবে DA, HRA-সহ অন্যান্য সরকারি সুবিধা।

আবেদন: RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে JE Recruitment 2026 লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন, ফর্ম পূরণ, নথি আপলোড ও আবেদন ফি জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ সংরক্ষণ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.