জেলা

বাড়ি থেকে বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা যুগলের

জলপাইগুড়ি জেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়। যুগল প্রেমিক এবং প্রেমিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো l

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির এক গ্রামে যুগল প্রেমিক-প্রেমিকা একটি চা বাগানের পাশে জঙ্গলে একটি গাছের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। তাদের উভয়ের বাড়ি ময়নাগুড়িতেই। পরিবারের সদস্যদের কথায় দুজনেই নাবালক নাবালিকা। যদিও দুই পরিবারের মধ্যে কয়েকবার আলোচনা করে সিদ্ধান্ত হয়, বয়স হলেই তাদের বিয়ে দেওয়া হবে। কিন্তু তার মাঝেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দুই পরিবারের সদস্যরা এদিন ময়নাগুড়ি থানায় আসেন। যদিও এ ব্যাপারে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে দুজনেই বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজি করা হয় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায়। কিন্তু তাদের পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে জঙ্গলের একটি গাছে দুজনকেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রকৃতির ডাকে সাড়া দিতে এসে এক ব্যক্তি। পরে পরিবারের সদস্য রা বাড়ির লোককে খবর দিলে বাড়ির লোক তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ দুটি থানায় নিয়ে আসে। এদিন মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.