রাজনীতিরাজ্য

“তিনি নারীবিদ্বেষী নন, শুধু মহুয়াকে ঘৃণা করেন!” — কল্যাণের বিস্ফোরক স্বীকারোক্তিতে ফের তুঙ্গে তৃণমূলের অন্দরকলহ

তৃণমূলের অন্দরকাহিনি যেন ক্রমেই বিস্ফোরক রূপ নিচ্ছে। কসবাকাণ্ড ঘিরে তুমুল বিতর্কের মাঝেই দলেরই এক মহিলা সাংসদকে প্রকাশ্যে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমি নারীবিদ্বেষী নই, কিন্তু মহুয়া মৈত্রকে ঘৃণা করি!”

রবিবার সকালে আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে নাম করে পাঁচটি স্পষ্ট অভিযোগ তুলেছেন কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে। সংসদ থেকে বহিষ্কার হওয়া, ৪০ বছরের গৃহবধূর সংসার ভেঙে নতুন বিয়ে, কালীগঞ্জ উপনির্বাচনে কল্যাণকে আটকানোর ষড়যন্ত্র— একের পর এক অভিযোগে বিদ্ধ করলেন মহুয়াকে।

তৃণমূল আগেই কল্যাণের বিতর্কিত মন্তব্য থেকে দূরত্ব নিয়েছে। কিন্তু তাতে থামেননি প্রবীণ সাংসদ। বরং মহুয়ার ‘নারীবিদ্বেষী’ তকমার পাল্টা দিয়েছেন ব্যক্তিগত আক্রমণে। বলেই ফেলেছেন, “হানিমুন সেরে এসেই আমার পেছনে লাগলেন?”

মহুয়ার ঘনিষ্ঠ মহল পাল্টা মন্তব্য না করলেও তৃণমূল নেতৃত্বের অস্বস্তি স্পষ্ট। ২০২৬-এর ভোটের আগে এই দ্বন্দ্ব দলের নারী ভাবমূর্তিকেই আঘাত করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

কসবায় ছাত্রীর ধর্ষণকাণ্ডে দলের ছাত্র সংগঠনের সদস্যদের গ্রেফতারের পর কল্যাণের ‘সহপাঠী-সহপাঠিনী’ বিতর্কিত মন্তব্য আগুনে ঘি ঢেলে দিয়েছে। তাতে মহুয়ার প্রতিবাদ স্বাভাবিক হলেও, কল্যাণের প্রকাশ্য কটাক্ষে এখন প্রশ্ন— তৃণমূল কি ভিতর থেকেই ফাটল ধরছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.