দেশবিদেশ

আজ ইতালির উদ্দেশ্যে মোদি

চব্বিশের নির্বাচন ফলাফলের পর তৃতীয় বার প্রধানমন্ত্রী পদে বসলেন মোদি। এবং এর পড়েই আজ ইতালি উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের পর এটিই তাঁর প্রথম বিদেশ ভ্রমণ। ৫০তম জি-৭ সম্মেলনে যোগ দিতেই আজ তাঁর ইতালি যাওয়া। এর পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি।

সম্প্রতি ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত চলবে ইতালিতে জি-৭ বৈঠক।আগামিকাল, শুক্রবার বৈঠকে যোগ দেবেন মোদি। পাশাপশি সেই বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ হবে তাঁর।
সূত্র মারফত জানা গিয়েছে,আগামী মাসের প্রথম দিকেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান সফরেও রওনা দেবেন মোদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.