মনিপুর এর স্বরাষ্ট্র সচিব রঞ্জিত সিংহ নির্দেশে ৫ দিন বন্ধ থাকবে এলাকার ইন্টারনেট পরিষেবা। রঞ্জিত সিংহ জানান আপাতকালীন পরিস্থিতি এবং জননিরাপত্তা আইন মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনিপুর হাই কোর্ট এর অনুমতি তে গতকাল থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। নির্দেশিকা অনুযায়ী ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট অর্থাৎ ৫ দিন চলবে এই নিষেধাজ্ঞা।
সম্প্রতি মনিপুর এ নিখোঁজ ২ স্কুল পড়ুয়ার খুনের দৃশ্য সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হয় (সময়365 এর সত্যতা যাচাই করে নি)। সেই ভিডিও এর মাধ্যমে যাতে হিংসা না ছড়ায় সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় সরকারি সূত্রের খবর।
গত ২ মাস ইন্টারনেট বন্ধ থাকার পর ২৫ জুলাই আংশিক ভাবে ফিরেছিল পরিষেবা। তবে ইন্টারনেট পরিষেবা ব্যাবহার করতে পারতো স্থাই ব্রডব্যান্ড ব্যাবহার করিরা। পুনরায় পরিষেবা বন্ধ করায় সমস্যার মুখে পড়েছে রাজ্যবাসী।







