২০১৭ গ্রুপ ডি ওয়েটিং লিষ্টের যোগ্য প্রার্থীরা দুপুর ১ টা নাগাদ চাকরীর দাবীতে মিছিল শুরু করে। অভিষেক ব্যানার্জীর অফিস ক্যামাক স্ট্রীটের উপর দিয়ে এই মিছিল যাবে। যদিও এই মিছিলের অনুমতি নিয়ে অনেক টালবাহানার পর হাইকোর্টের নির্দেশেই এই মিছিল হচ্ছে বলে যায়।
যদিও এর আগে ক্যামাক স্ট্রীটে তথা অভিষেক ব্যানার্জীর অফিসের সামনে দিয়ে কখনো কেউ মিছিল করে নি। তাই এই মিছিলকে ঘিরে বাড়তি রাজনৈতিক গুরুত্ব দেখা যাচ্ছে। যদিও মিছিলের জন্য ক্যামাক স্ট্রীটের অভিষেক ব্যানার্জীর অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মিছিলে যোগদান করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। ইতিমধ্যে এই মিছিল শুরু হওয়ায় মিছিলের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।







