দেশ

‘রতন’ হীন ভারত, ৮৬ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে মৃত্যু

৮৬ বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় শিল্পপতি রতন টাটা। বার্ধক্য জনিত কারণেই মৃত্যু তার। গত কয়েকদিন ধরেই তার বিষয়ে নানা শারীরিক অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে ছড়াচ্ছিল তবে সেই খবরকে ভুয়া বলে নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছিলেন তিনি সুস্থ আছেন শুধুমাত্র বার্ধক্য জনিত কিছু সমস্যা নিয়ে চিকিৎসার জন্য মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপে গিয়েছিলেন। তবে বুধবার সকালে শারীরিক অসুস্থতা বাড়ার কারণে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে সেই হাসপাতালে মৃত্যু হয় টাটা সানসের প্রাক্তন চেয়ারপারসন রতন নাভাল টাটা।

ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে মাইলস্টোন তৈরি করেছিলেন রতন টাটা। একটি ব্র্যান্ড তৈরি হওয়ার জন্য এই নামটি যথেষ্ট ছিল। টাটা গ্রুপ বলতেই তার নামে সবার প্রথমে আসতো। পদ্মভূষণ পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন তিনি। তার ব্যবসার কাজের পাশাপাশিও বিভিন্ন সেবামূলক কাজের সাথে বিভিন্ন সংস্থার সাথে যুক্ত ছিলেন। সারা ভারতবর্ষ জুড়ে তিনি এই সেবামূলক কাজ করতেন তিনি মধ্যবিত্তের নাগালে স্বপ্নকে এনে দিয়েছিলেন। চিরদিনের জন্য তারা নির্দেশে পাড়ি দিলেন শিল্পপতি রতন টাটা।

তার মৃত্যুতে শোকবার তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। প্রত্যেকের শোক বার্তায় উঠে আসছে তার জীবনের কৃতিত্ব ও শিল্পপতি হয়ে ওঠার ও একটি ব্যবসার মূল কান্ডারী হয়ে ওঠার কথা। তারাদের দেশে ভালো থাকুন রতন নাভাল টাটা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.