বিনোদন

মাঝরাতে রণজয় বিষ্ণুর রহস্যময় ফেসবুক লাইভ, আতঙ্কিত অনুরাগীরা! কী ঘটেছিল সেই রাতে?

মাঝরাতে হঠাৎ অভিনেতা রণজয় বিষ্ণুর ফেসবুক লাইভ। সময় তখন প্রায় রাত ১টা। অন্ধকারের মধ্যে দ্রুত ছুটতে দেখা যায় অভিনেতাকে। কণ্ঠে আতঙ্ক, কথাবার্তায় অস্বস্তি। লাইভে তাঁকে বলতে শোনা যায়, কেউ তাঁকে অনুসরণ করছে। কিন্তু ঠিক কী ঘটেছে, তা স্পষ্ট হওয়ার আগেই আচমকা বন্ধ হয়ে যায় লাইভ। এরপর অভিনেতার ফোনও বন্ধ থাকায় উদ্বেগ আরও বাড়ে অনুরাগীদের মধ্যে।

লাইভের কয়েকটি মুহূর্তে রণজয়কে বারবার পিছনে তাকাতেও দেখা যায়। তাঁর আচরণ দেখে মনে হচ্ছিল, কোনও পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি। তবে সেই পরিস্থিতির কারণ বা তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তখন কোনও স্পষ্ট তথ্য মেলেনি। ফলে সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে—রণজয় কি নিরাপদে আছেন? সত্যিই কি কেউ তাঁকে অনুসরণ করছিল?

এর মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়েও গত কয়েকদিন ধরে চর্চায় রয়েছেন অভিনেতা। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে। পাশাপাশি অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের নাম জড়িয়েও আলোচনা হয়েছে। ব্যক্তিগত বিষয় নিয়ে লাগাতার মন্তব্যে বিরক্তি প্রকাশ করে রণজয় আগেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সংযত থাকার অনুরোধ করেছিলেন।

এর আগে শ্যুটিং ফ্লোরেও অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। ফলে মাঝরাতের এই লাইভ ঘিরে উদ্বেগ আরও বাড়ে।

তবে পরে নিজেই বিষয়টি নিয়ে মুখ খোলেন রণজয়। জানান, রাতের লাইভ নিয়ে ইতিমধ্যেই বহু ফোন ও বার্তা পেয়েছেন তিনি। খুব শীঘ্রই পুরো ঘটনা বিস্তারিত জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। এমনকি শুধু মুখে নয়, ঘটনার বিস্তারিত প্রমাণও দেখাবেন বলে জানিয়েছেন।

এখন তাই অপেক্ষা, সেই রাতে আসলে কী ঘটেছিল রণজয়ের সঙ্গে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.