দেশরাজনীতি

হিন্দুদের অস্তিত্ব না থাকলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না ! ফের বিতর্কিত মন্তব্য ভাগবতের

ফের বিতর্ক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের মন্তব্যে । তাঁর কথায় , হিন্দুরা না থাকলে নাকি পৃথিবীর অস্তিত্বই থাকবে না । মণিপুরে গিয়ে এক জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন তিনি ।

মোহন ভাগবতের কথায় , “পৃথিবীর প্রতিটি জাতিই নানা ধরনের পরিস্থিতি দেখেছে। গ্রিস, মিশর, রোমের মতো বহু সভ্যতা পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে, যার বলে আমরা এখনও টিকে আছি।”

তিনি আরো বলেন, ” ভারতবর্ষ এক অমর সভ্যতার নাম… আমরা আমাদের সমাজে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছি যার মাধ্যমে হিন্দুরা সর্বদাই এখানে থাকবে। হিন্দুরা যদি অস্তিত্ব হারিয়ে ফেলে তবে পৃথিবীও অস্তিত্বহীন হয়ে যাবে।”

উল্লেখ্য , কিছুদিন আগেই মোহন ভাগবতকে বলতে শোনা গিয়েছিল , মুসলিম এবং খ্রিস্টানরাও যদি নিজেদের রীতি ও ঐতিহ্য না ছেড়ে দেশমাতৃকার পূজো করেন , দেশের সংস্কৃতি অনুসরণ করেন , তাহলে তারাও হিন্দু । ধর্ম ও নৈতিকতার যে ধারণা হিন্দু সমাজ বহন করে, সেটিই মানবজাতিকে পথ দেখায় , কার্যত এমনই দাবী মোহন ভাগবতের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.