রাজনীতি

দিল্লিতে প্রচারে বেরিয়ে আক্রান্ত কানাইয়া কুমার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘পোষ্য’ হিসাবে পরিচিত দিল্লি পুলিশ। ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল, শুক্রবার প্রচারে বেরিয়ে গেরুয়া গুন্ডাদের হাতে আক্রান্ত হলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার।
ইতিমধ্যেই কানহাইয়ার উপরে হামলার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এদিনের হামলার পরেও দমছেন না জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি। ঘটনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ক্ষমতা হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে বেপরোয়া হয়ে উঠেছে বিজেপি। হামলা করে ভয় দেখানো যাবে না। সাধারণ মানুষই ইভিএমে এই হামলার যোগ্য জবাব দেবেন।’

এদিন সন্ধ্যায় পূর্ব দিল্লির উসমানপুরের ব্রহ্মপুর ওয়ার্ডে পদযাত্রা করছিলেন কানহাইয়া কুমার। তাঁকে শুভেচ্ছা জানাতে রাস্তার দু’ধারে জমায়েত হয়েছিলেন বহু সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কানহাইয়া কুমারের পদযাত্রা চলার সময়ে দুই গুন্ডা হাতে মালা নিয়ে এগিয়ে যাচ্ছেন। ভিড় ঠেলে সামনে পৌঁছে মালা পরানোর বাহানায় কালো পোশাক পরিহিত দাড়িওয়ালা যুবক আচমকাই কানহাইয়াকে সপাটে চড় কষান। পাশে দাঁড়ানো আর এক যুবক কংগ্রেস প্রার্থীর গায়ে কালি ছিটিয়ে দেন। আকস্মিক ওই ঘটনায় শোরগোল বেঁধে যায়।
কানহাইয়ার সঙ্গী কংগ্রেস কর্মীরা দুজনকে ধরে গণধোলাই দেন। হামলাকারীদের সঙ্গে থাকা আরও পাঁচ-ছয়জন দৌড়ে পালিয়ে যায়। পরে হামলাকারীদের তরফে এক ভিডিয়ো ফেসবুকে পোস্ট করা হয়েছে। ওই ভিডিয়োতে হামলাকারীদের নেতৃত্বে থাকা যুবক দাবি করেছে, ভারতীয় সেনাকে অপমান করার জন্যই কানহাইয়ার উপরে হামলা চালানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.