সোমবার সন্ধ্যায় মধ্য প্রদেশের শাজাপুরে মাগারিয়া এলাকায় এই ধর্মীয় মিছিল চলার সময় পাথর নিক্ষেপের ঘটনায় জেলা প্রশাসন ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করেছে। জানা গেছে এই ঘটনার জেরে একজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, বর্তমানে এই এলাকার নিরাপত্তা মোতায়েন রাখার পাশাপাশি এফআইআর দায়ের করা হয়েছে।
১৪৪ ধারা জারি হয়েছে মাগারিয়া, কাচ্চিওয়াড়া ও লালপুরা এই তিনটি এলাকায়।মোহিত রাঠোর নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ২২ শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আগে সোমবার সাড়ে আটটা নাগাদ একটি শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রা। এটি নাগিন রোডের কাছে পৌঁছালে সাত আট জন লোক মসজিদের কাছে শোভাযাত্রাটি থামিয়ে দেয়। এরপরে শোভাযাত্রার সামিল ব্যক্তিদের পাথর ছোঁড়া হয় এবং মারধর করা হয়।
অভিযোগকারী দাবি করেছিলেন তলোয়ার দিয়ে তাদের আক্রমণ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৪ জনকে চিহ্নিত করেছে কিন্তু ১৫ থেকে ২০ জনের পরিচয় এখনো পর্যন্ত মেলেনি। এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছান উজ্জয়িনের বিভাগীয় কমিশনার সঞ্জয় গোয়েল এবং ইন্সপেক্টর জেনারেল সন্তোষ কুমার সিং।এছাড়াও শাজাপুরের বিধায়ক অরুণ ভীমাওয়াদও ঘটনাস্থলে গিয়েছিলেন। তারপরেই উনি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, এছাড়াও ঘটনাটির তদন্ত করছে শুরু করেছে পুলিশ।







