বিদেশ

মিয়ামি বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, অ্যামাজনের কার্গো বিমানের ধাক্কায় মৃত অন্তত ৫

মিয়ামি: মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত পাঁচজনের। রবিবার অবতরণের সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে পেরিয়ে গিয়ে বিমানবন্দর সংলগ্ন রাস্তায় থাকা একাধিক গাড়িতে ধাক্কা মারে। এরপরই বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল Boeing 767-300, যা 21 Air সংস্থা অ্যামাজনের হয়ে পরিচালনা করছিল। ‘Prime Air Flight 7598’ বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে মিয়ামির উদ্দেশে রওনা হয়েছিল। স্থানীয় সময় দুপুরের দিকে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে ছাড়িয়ে যায় বিমানটি।
রানওয়ে পেরিয়ে বিমানটি একাধিক গাড়িতে ধাক্কা মারার পর আগুন ধরে যায়। ঘটনাস্থলে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে ৬০টিরও বেশি দমকল ইউনিট এবং প্রায় ২০০ জন জরুরি পরিষেবা কর্মী ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকারী দল বিমান ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি থেকে আহতদের উদ্ধার করে।
দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও পাঁচজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মৃতরা বিমানের যাত্রী নাকি রাস্তায় থাকা গাড়ির আরোহী—তা নিয়েও এখনও নিশ্চিত তথ্য মেলেনি।
ঘটনার পর বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন National Transportation Safety Board (NTSB) এবং Federal Aviation Administration (FAA)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.