দেশরাজ্য

দিল্লি বিস্ফোরণে এবার বাংলা যোগ ? এনআইএ র জালে বাংলার ডাক্তারি পড়ুয়া

দিল্লির লাল কেল্লার কাছের বিস্ফোরণে ইতিমধ্যেই বহুজনকে গ্রেফতার করেছে পুলিশ । যার মধ্যে ডাক্তার রাও রয়েছেন । আর ঠিক একই ভাবে এবার আরো এক ডাক্তারি পড়ুয়ার যোগ পাওয়া গেলো । বাংলার উত্তর দিনাজপুর এলাকার , সূর্যপুর বাজারের ডাক্তারি পড়ুয়া যাহ নিশার আলম । হরিয়ানার আলফলাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএসের পড়ুয়া তিনি । জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ শুক্রবার তদন্তে নেমে বাংলার এই ডাক্তারি পড়ুয়াকে পাকড়াও করে ।

সূত্রের খবর , ধৃত যাহ নিশারের আদি বাড়ি লুধিয়ানায় । তবে তার পৈতৃক বসতি উত্তর দিনাজপুর জেলার কোনাল গ্রামে । তবে তার পরিবার কর্মসূত্রে বর্তমানে লুধিয়ানাতেই থাকে । যাহ নিশার , দুই দিন আগে , এক আত্মীয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য , মা ও বোন সহ কোনাল গ্রামে আসেন । আর এই সফরের মাঝে আটক হলেন জাতীয় তদন্তকারী সংস্থার হাতে ।

জানা গিয়েছে , পুলিশ ধৃত যাহ নিশারের মোবাইল ফোন ট্র্যাক করেই , তাকে পাকড়াও করে । তদন্তকারী দলের তরফে , তাকে সূর্যাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে আটক করে প্রথমে নিয়ে যাওয়া হয় নিয়ে ইসলামপুরে । পরে , আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে ।

এই ঘটনায় , স্বাভাবিক ভাবেই রীতিমত হতচকিত হয়ে পড়েছে নিশারের পরিবার। তার কাকার কথায় , “ভাইপোকে আমরা খুবই শান্ত-স্বভাব ও ভদ্র ছেলে হিসেবে চিনি। সে পড়াশোনা ছাড়া অন্য কোনও বিষয়ে মাথা ঘামায় না।” শান্ত , ভদ্র , শিক্ষিত ডাক্তারি পড়ুয়া নিশার যে এমন ঘটনার সাথে যুক্ত থাকতে পারে , তা ভেবে অবাক স্থানীয়রাও ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.