জেলা

পিংলায় বিজেপির ঝাঁটা হাতে বিক্ষোভ

পিংলা বিধানসভার বাড়বাঁশী এলাকায় বিজেপি কর্মী শান্তনু ঘোড়াই এর মৃত্যুর প্রতিবাদে পিংলা থানার সামনে ডাকবাংলো থেকে কালীতলা পর্যন্ত মিছিল করলো বিজেপি। মিছিল শেষে কালীতলায় একটি পথসভাও করে তারা। মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরন্ময় চ্যাটার্জী, ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব অন্তরা ভট্টাচার্য্য, অমূল্য মাইতি ও ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট সহ একাধিক নেতৃত্ব। প্রতিবাদ মিছিলের সামনের সারিতে ঝাঁটা হাতে দেখা যায় মহিলাদের। মিছিলের পর প্রতিবাদ সভা থেকে নেতৃত্বরা একের পর এক তৃনমূলকে আক্রমন করে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.