মানুষের পাশে আছি নাকি হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এর চেয়ারম্যান হয়ে বসে আছি,সেটা দেখতে হবে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই নারদা কাণ্ডে তৎপর হয়েছে সি বি আই, বিরোধীদের দাবি ছিল যদি সঠিক সময় তদন্ত হয় তবে শুভেন্দু অধিকারী আগে জেলে যাবে। সেই প্রসঙ্গ উঠতেই হেসে ওঠেন প্রাক্তন বিচারপতি।
স্যামুয়েল এর সিবিআইকে চিঠি দেওয়া নিয়ে বলেন এটা ওনার একটা উপন্যাসের প্লট হতে পারে। বিশ্ব মজুমদার হাওড়া ট্রাস্ট এর চেয়ারম্যানের পদ ছেড়েছেন?নাকি ৩-৪ লাখ টাকা মাইনে পেয়ে চাকর গিরি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ নয় রাজনীতিবাজ এবং প্রতিশ্রুতি বাজ। তাই বারবার হলদিয়া নন্দীগ্রাম সংযোগকারী সেতুর প্রতিশ্রুতি দিয়ে এসেছেন কোন কাজ হয়নি। তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলের গোপাল জিউ মন্দিরে পূজা দিতে এসে এমন মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।







