রাজ্য

Breaking: আবারো রেল আতঙ্ক! এবার লাইনচ্যুত ডাউন মেদিনীপুর হাওড়া লোকাল 

নিজস্ব সংবাদদাতা: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আবার লাইনচ্যুত যাত্রী ভরতি লোকাল ট্রেন। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে মেদিনীপুর-হাওড়া রেল শাখার গিরি ময়দান ও খড়গপুর স্টেশনের মাঝে এই ঘটনা ঘটেছে। মেদিনীপুর থেকে হাওড়া গামী ডাউন লাষ্ট ট্রেন ছিল এই ট্রেন। কয়েকজন জখম হয়েছে বলে জানা গেছে। আপাতত রেলের তরফে কিছু জানা যায়নি। রাত ৯.০৫টা নাগাদ ট্রেনটি মেদিনীপুর স্টেশন থেকে ছাড়ার পর গিরীময়দান ছেড়ে খড়গপুর ঢোকার সময় একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে ইঞ্জিন-সহ বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.