রেশন বণ্টন দুর্নীতি মামলায় ১৪ মাস পর জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। ইডির মামলায় তাঁকে জামিন দিল কলকাতা হাইকোর্ট।
২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। গ্রেফতারির ১৪ মাস পর জামিনে মুক্তি পেতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আদালত সূত্রে খবর, ২৫ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় প্রথমে গ্রেফতার হয়েছিলেন বাকিবুর রহমানকে। তারপর থেকে রেশন দুর্নীতি মামলার গ্রেফতারির তালিকা বাড়তে থাকে। সেই তালিকাতে ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেরাও করেন তদন্তকারীরা। তারপর রাজ্যজুড়ে তল্লাশি অভিযানও চলে বেশ কিছুদিন।






