জেলা

একই দিনে মেদিনীপুরে মমতা ও অভিষেক

নিজস্ব সংবাদদাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে শাসক দল তৃনমূল কংগ্রেস জনসংযোগে নেমেছেন। অভিষেক‌ বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষনা করেছিলেন নবজোয়ার কর্মসূচীর মাধ্যমে সব জেলায় হাজির হবেন। উত্তরবঙ্গ থেকে নবজোয়ার কর্মসূচী শুরু করলেও, বর্তমানে তৃনমূল কংগ্রেসের এই নবজোয়ার কর্মসূচী দক্ষিনবঙ্গে এসে পৌঁচেছে। গতকাল থেকেই নবজোয়ার কর্মসূচীকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় আছেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ এগরার বাজী বিস্ফোরনে নিহত ব্যাক্তিদের বাড়ীর লোকের সাথে কথা বলতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি হেলিপ্যাডে এসে পৌঁচেছেন মেদিনীপুরে। শালবনীর এক কর্মসূচীতে একি মঞ্চে দেখা যাবে মমতা ও অভিষেককে।

 

প্রসঙ্গত এগরা বাজী বিস্ফোরনের ১১ দিন কেটে গেলেও মুখ্যমন্ত্রী আগেই এসতে চেয়েছিলেন, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় ও অন্য কাজ থাকায় সময়সূচী করতে পারেনি। যা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে। যদিও আজ তিনি এগরায় এসে সরাসরি নিহতদের পরিবারের সাথে কথা বলেন। গতকাল কুড়মী বিক্ষোভের জেরে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ী ভাঙার অভিযোগ উঠেছিল। যাতে বেজায় রুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী। আজ কুড়মী অধ্যষুতি ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে কি বলেন সেদিকে তাকিয়ে সকলেই।

 

একিই সঙ্গে মমতা ও অভিষেকের আসা কেন্দ্র করে সেজে উঠেছে মেদিনীপুর। স্বাগত জানাতে রাস্তায় কাতারে কাতারে সাধারন মানুষ। দেখা গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফ থেকে স্বাগত জানাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.