বিনোদন

‘স্টেজ থেকে নামুন…’ চরম হেনস্তা মাচার শোয়ে, কী করলেন রুকমা রেগে গিয়ে?

 

 

খানাকুলে শো করতে গিয়ে চরম অপমানিত হতে হলো অভিনেত্রী রুকমা রায়কে। অভিনেত্রীর আর মাচা শো করা হলো না। এভাবে হেনস্তার শিকার হয়ে অভিনেত্রী যা করলে তাতে রীতিমতো তাজ্জব বনে গেলেন প্রত্যক্ষদর্শীরা। টলিউড ইন্ডাস্ট্রির অনেকেই মাচা শো করে থাকেন। এর কারণ হলো এটি আয়ের বেশ বড় একটা অন্যতম উপায়।

 

ঠিক সেরকমই রুকমা রায়ও গিয়েছিলেন খানাকুলে মাচা শো করতে। সেখানে কালীপুজো উপলক্ষে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু অভিনেত্রী মঞ্চে ওঠার পরে সমস্ত চিত্রটাই বদলে যায়। ঠিক কী ঘটেছিল সেই দিনকে? অভিনেত্রী মঞ্চে ওঠার পরে অনেকেই আবদার করেছিলেন সেলফি তোলার জন্য এমনকি অভিনেত্রী তাদের ফিরেও দেননি। তিনি বলেছিলেন যে কোন একজনের মোবাইল থেকে সেলফি তোলা হবে। ব্যস এই কথা শোনা মাত্রই উদ্যোক্তাদের একজন ক্ষেপে যান।

 

তিনি সরাসরি অভিনেত্রীকে জানান তাকে কোন ব্যক্তিগত বিজ্ঞাপনের জন্য এখানে ডাকা হয়নি। উত্তরে রুকমা ক্ষেপে গিয়ে বলে তাহলে অনুষ্ঠানটা তাকেই করে নিতে আবার তার পাল্টা উত্তর এ সেই ব্যক্তি বলে তাকে এক্ষুনি স্টেজ থেকে নেমে যেতে। অভিনেত্রী মাইক ধরিয়ে সোজা রাগে গজগজ করতে করতে স্টেজ থেকে নেমে যান। রুকমার দশটায় আসার কথা ছিল সেখানে রুকমা এসেছিল বারোটায়। হয়তো তার জেনে সেই ব্যক্তি ক্ষেপে গিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.