নিজস্ব সংবাদদাতা : সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই যুবকেই উদ্ধার। একজনকে তৎক্ষনাৎ উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হলেও একজন নিখোঁজ ছিলো। গতকাল তার দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা যায় হুগলি জেলার তারেকেশ্বর থানার বিশ্বাস পাড়া থেকে বাসে করে একদল পর্যটক দীঘায় বেড়াতে আসে।ওল্ড দীঘার একটি বেসরকারি হোটেলে উঠে তারা। ওল্ড দীঘার ২নং ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই যুবক। কর্তব্যরত পুলিশের নজরে পড়লে একজনকে উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হলেও বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। উদ্ধার হওয়া যুবকের নাম নীলরতন বিশ্বাস (২০)। নিখোঁজ যুবকের নাম অরিন্দম দে (২০)। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈকত শহরে।
দীঘা হাসপাতাল ঘাট থেকে সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবকের মৃতদেহ অবশেষে উদ্ধার করলো দীঘা থানার পুলিশ। স্থানীয়রা মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদের উদ্ধার করে,পরিবারের লোক সনাক্তকরণের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।মৃত পর্যটক যুবকের নাম অরিন্দম দে(২০)।বাড়ি হুগলি জেলার তারকেশ্বরের বিশ্বাস পাড়া এলাকায়।







