গতকাল এফসি কাপে বসুন্ধরা কিংসয়ের সাথে মোহনবাগানের ম্যাচে প্রায় ৯২ মিনিটের কাছে এসে মোহনবাগানের ডিফেন্ডার আনোয়ার আলীর অ্যাঙ্কেলে চোট লাগে ও তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তো এবার প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড ২ তার অংশগ্রহণ নিয়ে। তার এই অ্যাঙ্কেল ইনজুরির জন্য তাকে হয়তো কিছু সময়ের জন্য বিশ্রামে থাকবে হবে।
এরই মধ্যে আগামী ১৬ই নভেম্বর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ আছে ভারতের। ভারত গ্রুপ এ তে। প্রথম ম্যাচ কুয়েতের সাথে খেলবে এবং দ্বিতীয় ম্যাচ ২১শে নভেম্বর কাতারের বিরুদ্ধে। এইমূহুর্তে ভারতের সর্বশ্রেষ্ঠ ডিফেন্ডার আনোয়ার আলী, তার চোটের জন্য পরবর্তী ম্যাচ গুলিতে তাকে পাওয়া অসম্ভব। এবার দেখার বিষয় যে তার জায়গায় ভারতীয় ফুটবল ফেডারেশনে কাকে নেয়। মেহেতাব সিং, চিঙ্গেল সানা, রাহুল ভেকে কেও খেলানোর সুযোগ আছে কিন্তু এরা কতটা যোগ্য এই জায়গায় খেলার জন্য সেইটা এবার দেখার পালা।
আনোয়ার আলীর এই ইনজুরির জন্য ভারতীয় দলের সাথে মোহনবাগান দলের ও কিছুটা ক্ষতি হয়েছে। মোহনবাগান দলের কাছে আনোয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে হামিল ও হেক্টর আছে। মোহনবাগানের প্রথম ম্যাচ আছে জামশেদপুর এফসি র বিরুদ্ধে ১লা নভেম্বর ও অ্যাওয়ে ম্যাচ আছে ৭ই নভেম্বর বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। মোহনবাগান দলের জন্য দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটি ম্যাচেই আনোয়ার আলী তার চোটের কারণে মাঠে নামেতে পারবেন না। ন্যাশনাল টিমের দুটি ম্যাচ ও ক্লাবের দুটি ম্যাচ থেকে চোটের কারণে বাদ হওয়ার জন্য দুটি দলের কর্মকর্তা দের দলগঠনে সমস্যার সম্মুখীন হবে। এখন দেখার বিষয় তিনি তার চোট সাড়িয়ে কত তাড়াতাড়ি মাঠে নামতে পারেন।







