বিনোদন

পুজোর পরেই ‘ সাথী’ সিরিয়ালের ইন্দ্রজিৎ দুর্ঘটনার সম্মুখীন!

উৎসবের রেশ এখনো পর্যন্ত সবার মন থেকে যায় নি। আর সেই ক্ষেত্রেই উৎসবের আমেজে দুর্ঘটনা মুখোমুখি হয়েছেন ইন্দ্রজিৎ বসু। বর্তমানে তিনি সান বাংলার সাথী’ সিরিয়ালে ওম চরিত্রে অভিনয় করছেন। আচমকা তার জীবনের ঘটে গেল এক দুর্ঘটনা, কিন্তু সেটা কি? অভিনেতার পুজো নবমী পর্যন্ত নির্বিঘ্নেই কেটেছিল। তারপর এই দশমীর দিন তার সাথে ঘটে গেল অঘটন। তার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যায়। বড়সড় কোনো চোট পাননি অভিনেতা।

সূত্রে খবর, ইন্দ্রজিৎ জানিয়েছেন , “আমি বাইক চালাতে ভালবাসি সকলেই জানেন। তেমনই নিজের বাইকটা নিয়ে দাঁড়িয়ে ছিলাম। আচমকা পিছন থেকে একটা গাড়ি পায়ের উপর দিয়ে চলে যায়। কিন্তু ভগবানের কৃপায় গুরুতর কিছু হয়নি। আমি ঠিক আছি।”

পুজোর চার দিন টলিপাড়ার শুটিং ছিল বন্ধ। একাদশী থেকে শুরু হয়ে গিয়েছে আবারও কাজ। ফলে প্রতিদিন পায়ে চোট নেওয়া অবস্থায় কাজ করতে আসেন অভিনেতা। ইন্দ্রজিৎ বলেন, “আসলে আমাদের তেমন ভাবে ব্যাঙ্কিং নেই। সুতরাং ছুটি নেওয়ার উপায় নেই। পা তো ভাঙেনি। লিগামেন্টের সমস্যা হয়েছে। ক্রেপব্যান্ডেজ জড়িয়ে রেখেছি। ব্যথার ওষুধ খাচ্ছি। পায়ের ফোলা কমলে এমআরআই করতে বলেছেন চিকিৎসক।”

তিনি প্রথমে জি বাংলার ‘রাশি’ সিরিয়ালের মাধ্যমে সকলের সামনে আসে। তারপর ইন্দ্রজিৎকে একের পর এক সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকি তিনি ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার কাজেও মন দিয়েছে। ‘চালচিত্র’ ছবিটিতে তাঁকে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখবেন দর্শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.