রাজ্য জুড়ে বিভিন্ন নেতা-মন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সম্প্রতি পুজোর আগেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল। সাতসকালে কেন্দ্রীয়বাহিনীর পাহারায় ঘণ্টার পর ঘণ্টা চলে তল্লাশি। তবে তার কাছে এমন কোনই তথ্য পাওয়া যায়নি যেখানে তাকে গ্রেফতার বা অভিযুক্ত দাবি করা যায়।
সম্প্রতি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি তল্লাশি চালায়। তদন্তের পর তাঁকে ভোরের দিকে গ্রেফতার করা হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে বেশ শোরগোল পড়ে গেছে। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার হওয়া নিয়ে মুখ খুললেন মন্ত্রী রথীন ঘোষ।
মন্ত্রী রথীন ঘোষ বলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একপ্রকার কেন্দ্রীয় শাষক দলের কথায় কাজ করছে। এক সাংবাদিক বৈঠকে তাঁকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতার হওয়া নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বিশেষ কিছু বলতে চাননি। তিনি জানান তার দলের সুপ্রিমো মমতা ব্যানার্জী ইতিমধ্যেই এক সাংবাদিক বৈঠকে যা বলার বলে দিয়েছেন।তাই তিনি আর নতুন কিছু বলতে চাননা। তবে রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে জানান ‘২৪ এর ভোটের আগে এইরকম অনেক কিছুই হবে। আরও কিছু অঘটন হবে।’







