এক বছর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘড়িয়া ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়। এর পর থেকেই বিভিন্ন সময় একাধিকবার টাকা উদ্ধারের ঘটনা জনগণের সামনে এসেছে।
সম্প্রতি এবার টাকা উদ্ধারের তালিকায় নাম উঠে এলো কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত।
কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা CBI এবং ED, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমেছে। ঠিক এই সময় তমাল দত্তের চাকরিতে যোগদানের পরই আর্থিকভাবে খুলে ভেবে উঠার বিষয়টি সামনে আসে। সূত্রের খবর অনুযায়ী, গত ৫ই অক্টোবর তমাল দত্তের বাগুইহাটি ফ্লাটে তল্লাশি চালায় এবং এরপর অর্জুনপুরের ফ্ল্যাটের তল্লাশি চালানোর পরে ১৪ লাখ টাকা, আড়াই কিলো সোনা এবং হীরে উদ্ধার করেন তদন্তকারীরা।
উদ্ধার হওয়া গয়নার বাজারে মূল্য প্রায় দু কোটি টাকা।পাশাপাশি প্রায় ১৩০০০ পাতার নথিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া গয়না এবং বিপুল অর্থের কোন নথি দেখাতে পারেনি তমাল দত্ত। এই কারণে তার আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই গয়না এবং নগদ বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত হওয়া বিপুল টাকা এবং গয়না কিভাবে এলো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনার কারণে, ইতিমধ্যেই কামারহাটি পুরসভার এই ইঞ্জিনিয়রকে সাসপেন্ড করা হয়েছে।







