অফবিট

বাড়িতে আলু আছে? ময়দা ছাড়াই বানান মুচমুচে জিলিপি, রইল সহজ রেসিপি

জিলিপি খেতে কার না ভাল লাগে! কিন্তু ময়দার তৈরি চেনা জিলিপির বদলে যদি সেদ্ধ আলু দিয়ে তৈরি করা যায় মুচমুচে জিলিপি? শুনতে অবাক লাগলেও বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই মিষ্টি। বাইরে থেকে খাস্তা, ভিতরে চিনির রস—স্বাদে একেবারে জমজমাট।

যে উপকরণ লাগবে

ময়দা ১০০ গ্রাম, ২টি মাঝারি সেদ্ধ আলু, আধ কাপ দই, ¼ চা চামচ ফ্রুট সল্ট, ভাজার জন্য তেল। চিনির রসের জন্য লাগবে ১ কাপ চিনি, প্রয়োজনমতো জল, এক চিমটি কেশর ও ¼ চা চামচ এলাচ গুঁড়ো।

প্রথমে তৈরি করুন চিনির রস

একটি পাত্রে চিনি ও জল দিয়ে ফুটতে দিন। এর মধ্যে কেশর ও এলাচ গুঁড়ো দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। রস খুব ঘন করবেন না। হালকা আঠালো হলেই গ্যাস বন্ধ করে দিন।

এবার জিলিপির গোলা

সেদ্ধ আলু ভাল করে চটকে নিন। আলুতে যেন কোনও দানা না থাকে। এরপর ময়দা, দই, আলু ও ফ্রুট সল্ট একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী অল্প জল দিয়ে এমন ঘন গোলা তৈরি করুন, যা সহজে চাপ দিয়ে বের করা যায়।

গোলা তৈরি হলে কাপড়ে ভরে এক কোণে ছোট ছিদ্র করে নিন। চাইলে জিলিপি তৈরির বোতলও ব্যবহার করতে পারেন।

ভাজার পালা

কড়াইয়ে তেল গরম করে আঁচ মাঝারি রাখুন। এবার গোলা চাপ দিয়ে তেলের মধ্যে পাক দিয়ে জিলিপির আকার দিন। দু’পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন।

ভাজা জিলিপি সরাসরি গরম চিনির রসে দিয়ে ২-৩ মিনিট রেখে তুলে নিন। ব্যস, তৈরি আলু দিয়ে তৈরি মুচমুচে জিলিপি। গরম গরম পরিবেশন করলে স্বাদ হবে আরও জমজমাট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.