নিজস্ব সংবাদদাতা : এখনকার সময় আমরা ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলতে পারিনা। নানান কাজে আমাদের ইন্টারনেটের সাহায্য নিতে হয়। তাই আজকাল বেশিরভাগ মানুষের বাড়িতেই ওয়াইফাই রাউটার লাগানো থাকে। অনলাইন ক্লাস, ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন স্ট্রিমিং এগুলোর জন্য ইন্টারনেট আজকাল সকলেরই খুব প্রয়োজন। এখন ওয়াইফাই রাউটার দিনের প্রায় সবসময় চালু করা থাকে। এমনকি কারেন্ট না থাকলে বিকল্প উপায়েও এটিকে চালু রাখার চেষ্টা চলে যাতে ইন্টারনেটের কোন ঘাটতি না হয়।
সারাদিনের মধ্যে সব সময় যদি ওয়াইফাই রাউটার চালিয়ে রাখা হয় তাতে ইন্টারনেট সব সময় পাওয়া গেল ঘনিয়ে আসতে পারে কিছু বিপদ। চলুন জেনে নিই সেগুলো কি-
১: ওয়াইফাই রাউটার সারাদিন চালিয়ে রাখলে সেটি থেকে প্রচুর পরিমাণে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন সৃষ্টি হয়। এই রেডিয়েশন শরীরে কিছু বিপদজনক রোগ ডেকে আনতে পারে।
২: অনেকটা সময় ধরে ওয়াইফাই রেডিয়েশন যদি আমাদের শরীরে পড়ে তাতে শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা বেড়ে যায়। এর ফলে দেখা দিতে পারে ক্যান্সারের মত মারনরোগ। আজকালকার দিনে ক্যান্সার রোগটির প্রকোপ খুব বেড়েছে। এই রেডিয়েশনের ফলে এই রোগের আরো তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এটি একটি খুবই চিন্তার বিষয়।
৩:ওয়াইফাই রাউটারের রেডিয়েশন থেকে যদি নিজেকে বাঁচাতে হয় তবে যখন দরকার তখনই এটি চালু করুন। রাতে অবশ্যই রাউটারটি বন্ধ করে দেবেন।
৪: গবেষকদের মতে, ৭-৮ ঘন্টা টানা যদি আপনি রাউটারের আশেপাশে থাকেন তবে স্পার্ম কাউন্ট হ্রাস পেতে পারে। এই প্রক্রিয়া যদি দীর্ঘদিন চলতে থাকে তবে মানুষের জীবনে বন্ধ্যাত্ব আসতে পারে। এর জন্যই যখন দরকার তখনই রাউটার চালু রাখুন।
৫: ওয়াইফাই রাউটার থেকে বের হওয়া ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েন্স আমাদের মাথায়ও ক্ষতি করতে পারে। মেলাটোনিন হরমোনের ক্ষরণ হয় এই রেডিয়েশনের জন্য। যার ফল ঘুম কমে যায়। আর এমনটা দিনের পর দিন ঘটতে থাকলে ইনসোমনিয়ার মতো সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে।






