২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে শাসক থেকে বিরোধী পক্ষ। সোমবার দুপুর ১২টায় রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, মিজোরাম ও ছত্তিশগড়ের ভোটের সময়সূচি প্রকাশ করা হবে নির্বাচন কমিশন। এই পাঁচ রাজ্যের ভোটের ফলের উপর নির্ভর করবে আগামী লোকসভা ভোটের নিয়তি।
ইভিএম এর ‘ফার্স্ট লেভেল চেক’ শুরু করারও উদ্যোগ নির্বাচন কমিশনের। ২০২৩ সালের শুরুর দিকে কয়েকটি রাজ্যের ভোট থেকে জল কোন দিকে গড়াচ্ছে গড়াচ্ছে কিছুটা বোঝা গেলেও আসন্ন ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন শাসক বিরোধীর শক্তি যাচাইয়ের ময়দান। রাজ্যগুলির ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলো ঘুঁটি সাজাচ্ছে নিজেদের মতো করে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে আজ। যেখানে এই ৫টি রাজ্যের নির্বাচনের দিন ঘোষিত হবে।







