বিনোদন

স্ক্রিনিং কমিটির বৈঠকে অভিনেতা জিৎ ও প্রসেনজিৎকে অপমানের প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন নায়ক দেব

গত বছরের শেষের দিকেই স্ক্রিনিং কমিটির তরফে দেবকে পুজোর সময় সিনেমা আনতে বারণ করেছিল। তবে প্রযোজক তারা নায়ক দেব তা মানতে নারাজ। যার জন্য স্ক্রীনিং কমিটির সঙ্গে নায়কের দূরত্ব বৃদ্ধি হয়। তবে সেই কমিটির সমস্ত বৈঠকে উপস্থিত থাকেন তিনি। সম্প্রতি সেই বৈঠকে যোগ দেওয়ার পরেই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও নায়ক জিৎ-কে অপমান করেছেন। যা নিয়ে তীব্র চর্চা শুরু হয়। এবার সেই প্রসঙ্গে সরাসরি উত্তর দিলেন স্বয়ং দেব।

প্রতিবছরের মতোই চলতি বছরের শুরুতেই দেব নিজের সিনেমার ক্যালেন্ডার সামনে এনেছে। তারপরেই নতুন করে জল্পনা তৈরি হয়। এরপর সেই সিনেমার ক্যালেন্ডার ঠিক করতে ২৮শে জানুয়ারি IMPPA দফতরে স্ক্রিনিং কমিটির বৈঠক হয়। সেখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও নায়ক দেবের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানেই জানা যায় নায়ক নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী পুরস্কার নিয়েও মন্তব্য করেছেন। এছাড়াও তীব্র অপমানিত হয়েছে বলেই শোনা গেছে অভিনেতা জিৎ। তবে অবশ্য সেই বিষয়টা এখনো নিশ্চিত করেনি দেব, জিৎ অথবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমনকি মতবিরোধের ফলে পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেব নিজেই কথা বলেন দেব। পাশাপাশি দুই অভিনেতা ও প্রসেনজিৎ পুত্র ত্রিশান জিতের সঙ্গে বাংলার পদ্মশ্রী প্রাপ্ত নায়কের বাগানে ছবি তোলেন। এবার বিজয়নগরের হীরে’র সাকসেস পার্টিতে অংশ নিতে দেখা যায় বাংলার মেগাস্টার দেবকে। সেখানেই এই সমস্ত বিতর্কে উত্তর দিয়েছেন নায়ক দেব।

এ প্রসঙ্গে টলিউডের মেগাস্টার দেব জানিয়েছেন, “সিনেমার ডেট নিয়ে আলোচনার সময় বুম্বাদা বলেছিলেন, তিনি একটি ছোট ছবি করতে চান এবং পুজোয় আসতে চান। আমি বলেছিলাম-আপনি ৪০ বছর ধরে কাজ করছেন, পদ্মশ্রী পেয়েছেন, তাহলে আবার ডেট চাইছেন কেন? প্রযোজকদের ডেট চাওয়া উচিত। একই কথা জিৎদাকেও বলেছি। আমাদের মতো সিনিয়রদের লাইনে দাঁড়িয়ে ডেট চাইতে হওয়া মানহানির মতো। সেই জায়গা থেকেই কথাটা বলেছিলাম। কিন্তু সেটাকে অন্য ভাবে দেখানো হয়েছে। আমার কথাগুলো যেভাবে ভেঙে দেখানো হচ্ছে, তা খুব কষ্টের। এতে বুঝছি, আগামী দিনে আমার লড়াই আরও শক্ত হবে। কিন্তু আমাদের লড়াই-আমি, বুম্বাদা, জিৎদা-একটাই, বাংলা সিনেমা যেন এগিয়ে যায়। এই ধরনের কথা রটানো সত্যিই দুঃখজনক। বুম্বাদার সঙ্গে এই জন্মে আমার কিছু হবে না। সেটা তাঁর ছেলে-মেয়ে, আমার বাবা-মা সবাই জানেন। যাঁরা এসব চেষ্টা করছেন, তাঁদের শুভেচ্ছা-আরও চেষ্টা চালিয়ে যান।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.