গরমে তরমুজ অতুলনীয়। তীব্র দাবদাহে শরীর জুড়িয়ে রাখতে এই ফল সেরা। তরমুজের রস শরীরকে হাইড্রেটেড রাখে। তরমুজ খেলে নিয়ন্ত্রিত থাকে ব্লাড প্রেশার। ইনফ্লেম্যাশন কমিয়ে হৃদযন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে তরমুজ৷ স্নায়ুতন্ত্রের কার্যকারিতাও নির্ভর করে তরমুজের গুণে৷
কিন্তু জানেন কি তরমুজের বীজেও প্রচুর উপকারিতা আছে। তাই তরমুজের বীজ খেয়ে ফেললে ঘাবড়াবেন না। এতে আপনার ক্ষতি না করে উপকারই করবে। বলছেন পুষ্টিবিদ রা।
তরমুজের বীজ খেলে শরীরের কী উপকার হয়?
১) রক্তে থাকা ‘এলডিএল’ কোলেস্টেরল হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তরমুজের বীজে রয়েছে মনোস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা রক্তে এই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের জন্য কিন্তু বেশ উপকারী ম্যাগনেশিয়াম সমৃদ্ধ তরমুজের বীজ।
২) প্রোটিনের পাশাপাশি তরমুজের বীজে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা ত্বক এবং চুলের স্বাস্থ্য ভাল রাখে। ত্বকে কোনও প্রদাহ হলে তা-ও কমাতে সাহায্য করে।
৩) হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে গেলে ক্যালশিয়াম ছাড়াও বেশ কিছু খনিজের প্রয়োজন হয়, এই খনিজগুলি যথেষ্ট পরিমাণে রয়েছে তরমুজের বীজে। শুধু হাড় নয়, পেশির গঠনেও অত্যন্ত প্রয়োজনীয় এই খনিজগুলি।







