রবিবার মানেই বাঙালির পাতে গরম ভাতের সাথে মাটন কষা। তবে অনেকেই মনে করে রেড মিট শরীরের জন্য ক্ষতিকর। শরীরকে এটা গরম করে তোলে। তবে কচি পাঁঠার মাংস উল্টে আপনাকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে পারে।
খাসির মাংসে চর্বি বেশি হয়। তাই এই মাংস বেশি খেলে শরীরে কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, ডায়াবেটিস বাসা বাঁধতে পারে। অন্যদিকে কচি পাঁঠা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি জয়েন্টের ব্যথা উপশমেও খুব উপকারী এর মাংস।
নিশ্চয়ই ভাবছেন, খাসির মাংসে ক্ষতি হবে আর পাঠার মাংসে হবে না! এটা কিভাবে হয়? আসলে খাসি আর পাঁঠা দুটোই পুরুষ ছাগল। পাঁঠা জন্মানোর কিছুদিন পর তার অণ্ডকোষ কেটে ফেলে দেওয়া হয়। এদের খাসি বলে। অণ্ডকোষ না থাকার কারণে তারা প্রজননে অক্ষম হয়ে পড়ে। ফলে তাদের দেহে ধীরে ধীরে চর্বির পরিমাণ বাড়তে থাকে।







