পাকা কথা শেষ, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্থানীয় দেওল পুত্র কর্ণ দেওল। স্বাভাবিকভাবেই খবরের শিরোনামবন্ধ করছেন তিনি, ধর্মেন্দ্রর নাতি বলে কথা। কিন্তু পাত্রীটি কে?
বাস্তবধর্মী হিন্দি সিনেমার জনক হিসেবে জানা যায় বিমল রায়কে। এককালে বাংলাদেশ থেকে কলকাতায় এসে সহকারী সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতে করতে, মুম্বাইয়ে চলচ্চিত্র প্রযোজক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। এই প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায়েরই নাতনি বাঙ্গালী কন্যা দৃশা রায় হলেন দেওল পরিবারের হবু বৌমা। তবে দৃশার পদবী নিয়ে কিছু সংশয় আছে। কেউ বলছেন রায় কেউ বলছেন আচার্য।
গুজব ছড়িয়েছে, বাগদানও নাকি হয়ে গিয়েছে তাদের। লগ্ন দেখে স্থির করা হয়েছে বিয়ের তারিখও। ঘনিষ্ঠ কিছু শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মুম্বইয়ের বান্দ্রা শহরে সাতপাক ঘুরবেন তারকা সন্তানেরা। খুব বেশি জাকজমক থাকছে না এই বিয়েতে। যদিও এসব কোন বিষয়েই মুখ খোলেননি দুই পরিবার।







