জেলা

পিংলায় বিজ্ঞান মঞ্চের উদ্দ্যোগে মরনোত্তর দেহদান কর্মসূচী !

নিজস্ব সংবাদদাতা:
বিজ্ঞান চায় সবার মাঝে প্রানের কথা বলতে,
অন্ধ আবেগ সরিয়ে দিয়ে আলোর পথে চলতে।

জনমানসে বিজ্ঞান চেতনার প্রসার ও শিশুমনকে বিজ্ঞান মনস্ক করার লক্ষে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের, পিংলা বিজ্ঞান কেন্দ্রের উদ্দোগে জলচক‌ নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনে আয়োজিত হয় একটি পুরষ্কার বিতরনী সভা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারীক সুকান্ত গোস্বামী,পিংলা বিজ্ঞান মঞ্চের সভাপতি সুমন অধিকারী,সম্পাদক দিলীপ কুমার মাজী,জলচক স্কুলের প্রধান শিক্ষক তরুন কুমার চক্রবর্তী সহ পিংলা ব্লকের একাধিক স্কুলের ছাত্রছাত্রী ও প্রধান শিক্ষক শিক্ষিকা।

এই সভা থেকে ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করার‌ পাশাপাশি সবুজায়নের লক্ষে চারা গাছ প্রদান করা হয়। স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষার প্রসারে মানব জাতীর কল্যানে একাধিক ব্যাক্তি মরনোত্তর দেহদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.