অফবিট

‘কুমার’ স্বামী, মাসে ২ লক্ষ আয়, ২৪ ঘণ্টা লাইভ লোকেশন! তরুণীর শর্তের তালিকা ঘিরে তুমুল বিতর্ক

ভবিষ্যৎ স্বামী কেমন হওয়া উচিত— তা নিয়ে সমাজমাধ্যমে নানা মত প্রকাশ নতুন নয়। তবে এবার এক তরুণীর পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এক্স (সাবেক টুইটার)-এ ‘বেদিকা’ নামে একটি অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে বিয়ের জন্য দীর্ঘ শর্তের তালিকা প্রকাশ করা হয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

পোস্টে দাবি করা হয়েছে, তিনি এমন একজন পুরুষকেই বিয়ে করবেন যিনি আগে কখনও যৌন সম্পর্কে জড়াননি (কুমার), মাসে অন্তত ২ লক্ষ টাকা আয় করেন, উচ্চতা ৬ ফুট, দেখতে সুদর্শন, রান্না জানেন, নারীবিদ্বেষী নন, সমাজমাধ্যম ব্যবহার করেন না এবং কোনও বান্ধবী নেই। পাশাপাশি, ভবিষ্যৎ স্বামীকে কোথাও যাওয়ার আগে অনুমতি নেওয়া, ২৪ ঘণ্টা নিজের ‘লাইভ লোকেশন’ শেয়ার করা এবং নিয়মিত বিদেশ ভ্রমণে নিয়ে যাওয়ার মতো শর্তও মানতে হবে বলে উল্লেখ করা হয়েছে। শেষে তিনি প্রশ্ন করেন, এমন একজন মানুষ কোথায় পাওয়া যেতে পারে।

এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ এই দাবিগুলিকে অবাস্তব ও অতিরঞ্জিত বলে কটাক্ষ করেছেন, আবার কেউ সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও ব্যক্তিস্বাধীনতার প্রসঙ্গ তুলে সমালোচনা করেছেন। অনেকেই ব্যঙ্গ করে লিখেছেন, এত শর্ত পূরণ করতে সক্ষম ব্যক্তি বাস্তবে খুঁজে পাওয়া কঠিন।

তবে পোস্টটির সত্যতা বা এর উদ্দেশ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এটি নিছক ব্যঙ্গাত্মক পোস্ট, নাকি বাস্তব প্রত্যাশা— সে বিষয়েও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। তা সত্ত্বেও, সম্পর্ক, প্রত্যাশা এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে এই ভাইরাল পোস্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.