দেশ

গোধরা মামলায় ১৭ বছর পর আসামির চিকিৎসাগত জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২০০২ সালের গোধরা ট্রেন পোড়ানো মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইরফান সিরাজ পাদাকে চিকিৎসাগত কারণে জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি পি বি ভারালে-র বেঞ্চ তাঁর সাজা স্থগিত করে এই আদেশ দেন।
আদালত জানিয়েছেন, ইরফান গুরুতর হৃদরোগে ভুগছেন এবং ইতিমধ্যেই ১৭ বছরের বেশি সময় কারাভোগ করেছেন—যে বিষয়ে গুজরাট সরকারও কোনো আপত্তি জানায়নি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে ৫৮ জন নিহতের ঘটনায় ২০১১ সালে ৩১ জন দোষী সাব্যস্ত হন এবং ২০১৭ সালে গুজরাট হাইকোর্ট সবার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। ২০১৮ সাল থেকে শীর্ষ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল বিচারাধীন রয়েছে। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই এই একই বেঞ্চ ২০০২ সালের বিলকিস বানো মামলার দুই আসামি বিপিন চন্দ্র যোশী ও প্রদীপ মোরধিয়াকেও দীর্ঘ ১৭ বছরের কারাবাস ও গুরুতর শারীরিক অবস্থার কারণে জামিন দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.