জেলা

নজরে মালদহের দু’টি লোকসভা আসন

নজরে মালদহের দু’টি লোকসভা আসন। আজ বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদহের শতাধিক নেতৃত্বকে ডেকে ভোট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন অভিষেক। মালদহের বেসরকারি হোটেলে আজ বৈঠক অভিষেকের। গত ২০১৯ লোকসভা ভোটে মালদহ জেলার দু’টি লোকসভার মধ্যে দক্ষিণ মালদহে জেতে কংগ্রেস। উত্তর মালদহ আসন যায় বিজেপির দখলে। কিন্তু, ২০২১ বিধানসভায় মালদহে চমকপ্রদক ফল করে তৃণমূল কংগ্রেস। জেলার ১২টি বিধানসভার মধ্যে আটটি যায় এককভাবে তৃণমূল কংগ্রেসের দখলে। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের সাফল্যকে বজায় রেখে লোকসভায় ভালো ফল করতে মরিয়া তৃণমূল শিবির।
মালদহের দুই লোকসভার প্রার্থী জেলার সংসদ, বিধায়ক, জেলা নেতৃত্ব, দুই লোকসভার নির্বাচন কমিটি, বিভিন্ন ব্লকের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারি সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের ডাকা হয়েছে আজকের বৈঠকে। মালদহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এরআগেও একাধিকবার সমস্যায় ফেলেছে দলকে। এই পরিস্থিতিতে দলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে, একইসঙ্গে মালদহের মতো জেলায় শক্ত প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কি বার্তা দেন নজর সেদিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.