জেলা

মালদহে বজ্রপাতে মৃত চার

মালদহে বজ্রপাতে মৃত চার। পৃথক পৃথক ঘটনায় এপর্যন্ত চারজনের মৃত্যু। দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মালদহে। পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে তিন জনের মৃত্যু। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু। মৃত চন্দন সাহানি (৪০) রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মন্ডল (২১)।

অন্যদিকে গাজোলের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা (১৯)। ঝড়ের সময় আমবাগানে আম কুড়াতে গিয়ে বিপত্তি। আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। চারটি মৃতদেহই আনা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

বজ্রপাতের ঘটনায় এক গৃহবধূ সহ আরও দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ইংরেজবাজারের বুধিয়ার ফাতেমা বিবি, অন্যজন পুরাতন মালদহের সাহাপুরের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্র দুল্লু মন্ডল। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

সকাল থেকে প্রচন্ড গরমের পর দুপুরে হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামে। তখনই ঘটে মৃত্যুর ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.