দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর ২টা নাগাদ মালদায় এসে পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। জেলা ক্রীড়া সংস্থার সংলগ্ন মাঠে হেলিকপ্টার থেকে নেমে সরাসরি কনভয় নিয়ে সাংসদ অভিষেক ব্যানার্জি পৌঁছে যান পুরাতন মালদা ব্লকের সাহাপুর এলাকার একটি বেসরকারি হোটেলে। শুক্রবার দুপুরে তৃণমূলের জেলার মোট ১২১ জন প্রতিনিধির সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকের সামিল হয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি। এই বৈঠকে উপস্থিত হয়েছেন মালদার দুই বিধায়ক তথা রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও মালদার দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন কমিটির ৪২ জন প্রতিনিধি পাশাপাশি এই আভ্যন্তরীণ বৈঠকে জেলার বিভিন্ন বুথ কমিটির সভাপতি থেকে শুরু করে গ্রামীণ স্থতের জনপ্রতিনিধিদেরও সামিল করা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে সাংসদ আগামী দিনে মালদার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনী রণকৌশল ঠিক করবেন বলে দলীয় সূত্রের খবর। যদিও সাংসদ অভিষেক ব্যানার্জি বৈঠকে বসার আগেই সাংবাদিকদের সামনে কোনরকম মন্তব্য করেন নি। বৈঠক চলবে প্রায় দুই ঘন্টা ধরে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
Read Next
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
November 17, 2026
বিয়ের আগেই দেবাংশুর বাড়িতে কার্তিক! প্রতিমার ছবি পোস্ট করে বিশেষ বার্তা তৃণমূলের প্রাক্তন যুবনেতার
November 16, 2026
ছটপুজোয় ঘাট সাজাতে একগুচ্ছ পরিকল্পনা অগ্নিমিত্রার, আসানসোলে রাস্তা-আলো থেকে সানাই বাজানোর ঘোষণা পুরমন্ত্রীর , পরিকল্পনা দামোদর আরতিরও
November 16, 2026
সরকারি হাসপাতালে রক্ত নিয়ে চরম গাফিলতির অভিযোগ! A+ রোগীকে AB+, AB+ রোগীকে A+ রক্ত, অসুস্থ দুই রোগী
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
Related Articles
Check Also
Close
-
হাতির হামলায় বিদ্যালয়ে বন্ধ মিড ডে মিলSeptember 7, 2023







