ঝাড়গ্রামে হাতির জন্য বিদ্যালয়ে হল না মিড ডে মিলের রান্না। না খেয়ে বাড়ি ফিরতে হলো ছাত্র ছাত্রীদের। এদিন ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের টিয়াকাঠি প্রাথমিক বিদ্যালয়ের। বুধবার একদল দাঁতাল হামলা চালায় ওই বিদ্যালয়ের গোডাউনে।
গোডাউনের চাল ডাল খেয়ে সাফ করার পাশাপাশি বিদ্যালয়ের দরজা জনলাও ভেঙ্গে দেয় হাতি গুলো। বর্তমান হাতির দল গুলি বিভিন্ন বিদ্যালয়ের গোডাউনে হামলা চালাচ্ছে খাবারের সন্ধানে। শুধু বিদ্যালয়ে না এলাকার ধান জমি গুলিতেও তাণ্ডব চালাচ্ছে তারা। হাতির তান্ডবে জেরবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, গোপীবল্লভপুর, মানিকপাড়া এলাকাগুলি। দালমার দাঁতালরা এলাকায় এলেও তারা বাড়ি ফেরে না। এদিকে হাতির তাণ্ডব এলাকা বাসীর ঘুম উড়লেও বনদপ্তরের কোন হুশ নেই। বারবার হাতির তাণ্ডপে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।







