নিজস্ব সংবাদদাতা : রোজ নিয়ম করে অফিসে যাচ্ছেন।অফিসের কাজ বলুন বা বাড়ির জন্য মুদিখানার বাজার থেকে পুজোর কেনাকাটা— সবই এখন যন্ত্রনির্ভর। তাই না চাইলেও ল্যাপটপ, ফোনের পর্দায় চোখ রাখতে হয় আপনাদের। অথচ সব করেও দিনের শেষে কেন যে মনখারাপ গ্রাস করে, তা বুঝতে পারেন না।
চিকিৎসকেরা অবশ্য এই ধরনের মনখারাপের জন্যে কিন্তু মোবাইল বা ল্যাপটপকেই দায়ী করছেন। তাঁদের মতে, দিনের বেশিরভাগ সময়ে মোবাইল বা ল্যাপটপে চোখ রাখলে মস্তিষ্কের মধ্যে নিউরোকেমিক্যাল উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত করে। যার প্রভাব পড়ে হরমোনের উপরেও। সে কারণেই একটানা বেশি ক্ষণ মোবাইল বা ল্যাপটপে চোখ রেখে কাটাতে বারণ করেন তাঁরা।
১. মোবাইল,ল্যাপটপ এই ধরনের বৈদ্যুতিক যন্ত্রের সঙ্গে অত্যধিক সময় ব্যয় করলে মস্তিষ্কের রাসায়নিক উপাদানগুলির ভারসাম্য বিঘ্নিত হয়।
২. উদ্বেগ, অনিদ্রা থেকে স্থূলতা- এ সবের জন্য দায়ী স্ক্রিনটাইম।
৩. এমনকি আবেগ নিয়ন্ত্রণ, আচরণেও সমস্যা হতে পারে।






