অফবিটরাজ্য

শুরু জুয়াড়ি মেলা !

এ এক আজব মেলা! যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও। হ্যাঁ মূলাষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়াড়ির মেলা বসল পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায়। যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও।

অনেকে, অনেক রকম মেলার কথা শুনেছেন। কিন্তু যদি বলি জুয়াড়ির মেলা তাহলে প্রথমেই যে নামটা মনে আসে তা হল, পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনী এলাকা। হ্যাঁ এই এলাকাতেই মূলাষষ্ঠী উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়াড়ির মেলা। সেই চিরাচরিত প্রথা মেনেই শনিবার মূলাষষ্ঠীর দিন মোকাতিপুর কলোনীতে এমনই আজব মেলা বসে। তবে মেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও বেহুলা নদীর তীরে মূলাষষ্ঠীর পুজোপাঠ অনুষ্ঠিত হয়। সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা। তারা বিশেষ ধরনের ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন। পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়াড়ির মেলা। যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও।

কিন্তু কীভাবে এই মেলার প্রচলন? কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মোকাতিপুর এলাকায় হিংস্র জীব-জন্তুর আনাগোনা ছিল। তাই মূলাষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এই এলাকায় আসতেন।মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন, সেই সময় পুরুষরা তাসপাশা খেলে সময় কাটাতেন । সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন এবং এটি জুয়ারির মেলা হিসেবে পরিচিত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.