খুব পরিচিত একটি সবজি হলো কচু। যার পাতা, লতি, ফুল সবই খাওয়া যায়। একটা কচু গাছের বিভিন্ন অংশে বিভিন্ন উপকারী উপাদান রয়েছে। এটি আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম সহ একাধিক পুষ্টিকর খনিজ মৌলে ভরপুর। তবে সব থেকে বেশি পরিমাণে আয়রন রয়েছে কচুর মূলে। ফলে রক্তাল্পতার ক্ষেত্রে এটি ভীষণ উপকারী। শুধু তাই নয় হার্টের সমস্যা থেকে শুরু করে রক্তে শর্করা নিয়ন্ত্রণেও যথেষ্ট কার্যকরী এই সবজি।
ডাক্তারি মতে, কচুর আরও অনেক উপকারিতা আছে। এক এক করে জেনে নেওয়া যাক।
১. যারা স্বাস্থ্য সচেতন বা যারা ওজন নিয়ন্ত্রণে আনতে চান তারা কচু খেতে পারেন। এটা অনেকক্ষণ পেট ভর্তি রাখে। তবে কচুর তরকারি খেয়ে খেয়ে আপনি যদি বোর হয়ে যান তাহলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর কচুর চিপস।
২. যদি আপনি দীর্ঘদিন ধরে মধুমেহ বা ডায়াবেটিসে ভুগছেন তাহলে কচুর মূল আপনার জন্য ওষুধের মত কাজ করবে।
৩. এতে রয়েছে পটাসিয়াম, ফাইবার আর রেজিস্ট্যান্স স্টার্চ। যা খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রনে রাখে। ফলে হার্ট অ্যাটাক বা হার্টের যেকোনো সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।
৪. কচুর মধ্যে ডায়েটারি ফাইবার থাকায় গ্যাস, অম্বলের থেকে সহজেই উপকার পাওয়া যায়। দ্রুত হজম ক্ষমতা বাড়ায়।







