অফবিট

OYO -র চেয়েও সস্তায় হোটেল দিচ্ছে রেল

রেলযাত্রীদের বড়সড় সুখবর দিল ভারতীয় রেল। রেলের তরফে যাত্রী সুবিধার্থে দারুণ সুবিধা আনা হয়েছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT)-এ Sleeping POD Hotel চালু করেছে রেল। এই নিয়ে এটি ভারতীয় রেলের তরফে চালু করা দ্বিতীয় Sleeping POD Hotel। এর আগে রেলের তরফে প্রথম POD Hotel চালু করা হয়েছিল মুম্বই সেন্ট্রালে। এরপর তা করা হল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে (CSMT)। এই স্টেশনটিকে দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে একটি বলে গণ্য করা হয়। এই স্টেশনে একটি Sleeping POD-র ব্যবস্থা হলে, তা রেল যাত্রীদের জন্য দারুণ উপযোগী হয়ে উঠতে পারে।

এবার থেকে মুম্বাই সেন্ট্রাল এবং ছত্রপতি শিবাজি টার্মিনাসের মতো, দিল্লীর রেল স্টেশনগুলিতেও যাত্রীদের জন্য স্লিপিং পডের (Sleeping Pod) সুবিধা প্রদানের প্রস্তুতি শুরু হয়েছে। এই সুবিধাটি পুরানো দিল্লী রেলওয়ে স্টেশন থেকে শুরু হবে। এতে যাত্রীরা কম টাকায় স্টেশন চত্বরে বিশ্রাম নেওয়ার সুবিধা পাবেন। স্লিপিং প্যাডে এক থেকে দুইজন যাত্রী থাকতে পারবেন। পাশাপাশি যাত্রীদের জন্য ইন্টারনেট, ফোন চার্জিং, টয়লেটের মতো সুবিধা পাওয়া যাবে। তবে খাবারের জন্য তাঁদের ক্যাটারিং স্টলে যেতে হবে। এমনকী কেউ চাইলে অনলাইনেও খাবার অর্ডার করতে পারবেন।

বলা বাহুল্য, দিল্লী রেলওয়ে স্টেশন এবং অন্যান্য বড় রেলস্টেশনগুলির আশেপাশে অবস্থিত ওয়ো হোটেল (oyo hotel) এবং অন্যান্য হোটেলগুলির দালালরা প্রায়ই হোটেলগুলিতে রুম পাওয়ার নামে যাত্রীদের হয়রানি করে থাকে। এই ব্যবস্থার প্রয়োগের ফলে তাদের থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। সাধারণত, যারা ১-২ দিনের মধ্যে কাজ সেরে বাড়ি ফিরে যায় তারা সহজেই রেলের এই সুবিধা উপভোগ করে তাদের সম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.