রাজ্য

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন মহুয়া মৈত্র

সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। ইমেল করলে ভেবে দেখবেন বলে জানালেন প্রধান বিচারপতি। লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার জরুরি শুনানির আবেদন করেন মহুয়া। কিন্তু, এদিন আদালত সেই অনুমতি দিতে অস্বীকার করল। এদিন, মহুয়ার পক্ষে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে আবেদন করেন যাতে এই মামলার শুনানি বৃহস্পতিবার অথবা শুক্রবার করে দেওয়া হয়। কিন্তু, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে মামলাটি জরুরি শুনানির জন্য নথিভুক্ত নাও করা হতে পারে। তবে, মহুয়াকে পুরোপুরি নিরাশ করল না আদালত। অভিষেক মনু সিংভিকে এই বিষয়ে একটি ইমেল করতে বলেন প্রধান বিচারপতি। তারপর তিনি বিষয়টি ভেবে দেখতে পারেন বলে জানিয়েছেন।যদিও লোকসভা থেকে বহিষ্কার করার পর বাইরে এসে মহুয়া দাবি করেন যে তিনি এর শেষ দেখে ছাড়বেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.