কলকাতা

বড়দিনে নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা পুলিশ

আজ বড়দিন। বড়দিন উপলক্ষে শহরের নানান স্থান সেজে উঠেছে। আনন্দে মাতোয়ারা আট থেকে আশি। আজকের এই দিনে কলকাতা পুলিশের তরফে থাকছে বিশেষ নজরদারী‌।কলকাতা পুলিশের তরফে থাকছে
৯ জন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার, ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ৭৫ জন ইনস্পেকটর, ৩০৪ জন সাব ইনস্পেকটর ও পুলিশ সার্জেন্ট। হোমগার্ড থাকছে ২০৬৪ জন।
মহিলা ১ জন ইনস্পেকটর, ৯ জন সাব ইনস্পেকটর, ৩২ অ্যাসিস্ট্যান্ট সাব- ইনস্পেকটর ও ২৬১ জন মহিলা কনস্টেবল।
সব মিলিয়ে ৩১৮৯ জন।

এছাড়াও PCR Van, QRT ও HRFS প্রস্তুত রাখা হয়েছে লালবাজারের তরফে।

রিভার ট্রাফিক পুলিশ প্রস্তুত রাখা হয়েছে চারটি ঘাটে।
★ পানি ঘাট ১
★ পানি ঘাট ২
★ একটি জেটিতে
★ প্রিন্সেস ঘাটে

ডিএমজি দুটি থাকবে একটি বেলুড় ঘাট ও দক্ষিণেশ্বর ঘাটে।

নজরদারি চালানো হবে এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং থেকে মল্লিক বাজার সহ একাধিক জায়গায়।

শহরের ৮ টি বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে লালবাজারের তরফে। এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুলিশের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.