জেলা

ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু !

নিজস্ব সংবাদদাতা : ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো বছর ২২ এর মধু দাস নামে এক যুবকের । সূত্রের খবর, সুতি থানার ধলা গ্রাম থেকে ৯ দিন আগে গ্রামের ছেলেদের সঙ্গে কাজ করতে যায় ওড়িষ্যার সম্বলপুরে রাজমিস্ত্রীর কাজ করতে যায়। ওড়িষ্যায় গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় মধু দাস তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

যদিও মধু দাসের পরিবারের দাবি মারধোর করা হয়েছে সেই কারণে অসুস্থ হয়ে যায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে, পরিবারের লোক জন বলেন অসুস্থ হয়ে ওড়িষ্যার হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসার জন্য ২৫ টাকা চায় পরিবারের কাছে থেকে, সেই টাকা দিতে চাইনি পরিবারের লোক জন বারবার জানতে চাইলেও সেই ভাবে কোনো কিছু বলতে চাইনি ঠিকা কর্মীরা যদিও তার পরেই খবর আসে পরিবারের কাছে মধু দাস মারা গেছে, ঘটনায় তদন্তের দাবি জানায় পরিবারের লোক জন, পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.