দেশ

ভারতীয় রেলের বিশেষ উদ্যোগ, ট্রেনে সফরের সময় এবার শুধু চাদর – কম্বল নয় , পাওয়া যাবে , আরো বিশেষ কিছু

ট্রেনের যাত্রীরা এবার পাবেন আরও সুবিধা ! দূরপাল্লার যাত্রায় এবার শুধু চাদর বা কম্বল নয়, এবার আরো বেশি কিছু পাওয়ার পালা। সামনেই আসছে শীতের মরসুম। সেক্ষেত্রে ট্রেনে সফর করার সময় অনেক যাত্রীই ট্রেনের চাদর বা কম্বল ব্যবহার করলেও , পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অনেক যাত্রীরই সংশয় থাকে। তাই এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে। কি সেই উদ্যোগ ? এবার থেকে ট্রেনে সফরের সময় , চাদর-কম্বলের পাশাপাশি কম্বলের কভারও দেওয়া হবে রেলওয়ের তরফে ।

১৬ অক্টোবর ভারতীয় রেলওয়ের পাইলট প্রকল্পের সূচনা করতে গিয়েই এসি কোচে সফর করা যাত্রীদের জন্য নতুন ব্ল্যাঙ্কেট কভারেরও ব্যবস্থা করা হবে , তা জানানো হয় । কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়াতে এবং সফর করা যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ।

জানা গিয়েছে , ট্রেনে কম্বল দেওয়ার এই বিশেষ উদ্যোগ শুরু করা হবে জয়পুর-অসরভা এক্সপ্রেস থেকে । যদি এই ট্রেনে নতুন উদ্যোগ সফল হয়, তাহলে এই ব্যবস্থা চালু করা হবে বাকি ট্রেন গুলিতেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.