দেশ

ভারতীয় নাগের এক ছোবলেই ধ্বংস হবে শত্রু দেশের ট্যাঙ্ক ! সফল পরীক্ষণ নতুন অস্ত্রের

যে কোনো অত্যাধুনিক ট্যাঙ্ককেই ধ্বংস করতে সক্ষম ভারতের এই ক্ষেপণাস্ত্র ! এই ক্ষেপণাস্ত্র থেকে যে মিসাইল বেরোবে , তাকে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে এক মাইলফলক বলা চলে । কিন্তু কি এই মিসাইল ? এটি হলো ‘নাগ এমকে ২’। ইতিমধ্যেই এই মিসাইলের পরীক্ষণ সম্পন্ন হয়েছে , এবং জানা গিয়েছে, এই নাগ মিসাইল পাঁচ কিলোমিটার দূরত্বে থাকা টার্গেটও গুঁড়িয়ে দিতে পারে।

এই নাগ মিসাইল , যে কোনো অত্যাধুনিক ট্যাঙ্ককেই ধ্বংস করতে সক্ষম। বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় সেনার জন্য একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে এই ‘নাগ মার্ক ২’ । এই মিসাইলকে যে কোনও জটিল অপারেশনেই ব্যবহার করতে পারবে ভারতীয় সেনা। জানা গিয়েছে , এই নাগ ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হল, জটিলতা বিহীন ও সহজে নির্ভুলভাবে এটি আঘাত করতে পারবে লক্ষ্যবস্তুতে । মিসাইলের সফল পরীক্ষণের পর , অভিনন্দন জানিয়েছেন , প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ।

উল্লেখ্য , ভারতীয় ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ , অপারেশন সিঁদুর চলাকালীন রীতিমতো কাঁদিয়ে ছেড়েছিল শত্রু পাকিস্তানকে । পাকিস্তানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র-বিমানকে মাঝ আকাশেই ধুলিসাৎ করেছিল ভারত । আর এবার ভারতের মুকুটে জুরলো একটি নয়া পালক। শত্রু দেশের মেরুদণ্ডে শীতল প্রবাহ বইয়ে দিতে , এবার ভারতের হাতিয়ার নাগও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.